৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খাজুরা-বারবাজার রোডে ডাকাতির প্রস্তুতি মিনিট্রাক জব্দ ধারালো অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের হৈবতপুরে খাজুরা-বারোবাজার রোডের লাউখালী গ্রামের রাস্তার মুখে গত শুক্রবার ভোররাতে ডাকাতি করার জন্য আনা একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির জন্য ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম। এই ঘটনায় ডিবি পুুলিশের এসআই কামাল হোসেন কোতয়ালি থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন। এজাহারে কামাল হোসেন উল্লেখ করেছেন, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে সংবাদ পান যে ওই সড়কে একটি মিনি ট্রাক রাস্তার পাশে অবস্থান করছে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৩টার দিকে তিনি সেখানে পৌছান। পুলিশ দেখে ওই ট্রাকের ছিট ও পাশের ছিট থেকে বেশ কয়েকজন নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকের ডালা তল্লাশি করে দুটি ধারালো গাছি দা, একটি কার্টার একটি স্টিলের পাইপ, একটি লোহার রড এবং ফিতার তৈরী ৬টি রশি উদ্ধার করা হয়েছে। মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় ডাকাতির প্রস্তুুতির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়