নিজস্ব প্রতিবেদক
যশোরের ডিবি পুলিশ ১২ বোতল ফেনসিডিলসহ জিয়াউর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। জিয়া শার্শা উপজেলার ইছাপুর পূর্বপাড়ার শাহজাহান খানের ছেলে। ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট বাজার মোড় থেকে জিয়াউর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

