২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় ভাই-ভাবী ও ভাইপো’র বিরুদ্ধে জেলা প্রশাসকসহ তিন দপ্তরে এক ইউপি সদস্যের অভিযোগ

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় গাছ কেটে নেয়া ও হারির টাকা আত্মসাৎ,মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় ভাই,ভাবী ও ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করেছে অরুনা বেগম নামে এক ইউপি সদস্য। তিনি উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং আনছার ভিডিপি সদস্য। তার মায়ের মৃত্যুান্ত রেখে যাওয়া ২২ শতক জমি তিনি ও তার ভাই মোস্তফা মোল্লা ওয়ারেশ থাকেন। এ জমিতে পুকুর ও গাছপালা রয়েছে। ২৯ মে গায়ের জোরে ভাই মোস্তফা, ভাবী নিলীমা বেগম ও ভাইপো আলী মোল্লা তিনটি মেহগনি গাছ কেটে নিয়েছে ও আত্মসাৎ করেছে পুকুরের হারির টাকা। হারির টাকা চাওয়া ও গাছ কাটতে বাঁধা দেয়ার অপরাধে তাকে মারপিট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে করায় প্রতিকার চেয়ে তিনি খুলনা জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিস ও থানায় পৃথক অভিযোগ করেছেন। ভাই মোস্তফা মোল্যা কাছে জানতে চাইলে তিনি মারপিটের কথা অস্বীকার করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়