উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে ২২ বছর ধরে এক হাজার ভিক্ষুক ও ভ্যান চালকদের পেটপুরে খাবার খাওয়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব, যশোর জেলা শাখার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী দিনের যশোর- ৫ (মণিরামপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম.এ গফুর। সোমবার (৯ জুন) দুপুরে নিজবাড়ি মশ্বিমনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ভরতপুর গ্রামে বিভিন্ন এলাকা থেকে আসা ভিক্ষুক ও ভ্যান চালকদের দাওয়াত দিয়ে রান্না করা খাবার খাওয়ানো হয়। ভিক্ষুক ও ভ্যান চালকদের জন্য এ খাবারের আয়োজন করেন অ্যাডভোকেট এম.এ গফুর। অ্যাডভোকেট এম.এ গফুর এ রকম উদ্যোগ ও মহানুভবতায় আনন্দে আত্মহারা হয়ে পড়ে জনম দুঃখী মানুষগুলো। খাবার খেতে আসা ভিক্ষুকরা বলেন- আমাদের কেউ দাওয়াত দেয় না। কোনো অনুষ্ঠানে গেলে উল্টো তাড়াইয়া দেয়। আপনারা আমাদের মাংস, দই দিয়া ভাত খাওয়াইলেন। অনেক খুশি হইলাম। দুই হাত ভইরা আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। অ্যাডভোকেট এম.এ গফুর বলেন- ভিক্ষুকরা নিম্নমানের খাবারের কারণে পুষ্টিহীনতায় ভোগেন। তাছাড়া পথ শিশুদের জন্য বিভিন্ন সংগঠনের কার্যক্রম থাকলেও দেশের কোথাও ভিক্ষুকদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা আছে কিনা, তা জানা নেই। কোনো অনুষ্ঠানের শেষে যদি খাবার থাকে তাহলে স্থানীয় ভিক্ষুকদের পাতে দুমুঠো খাবার উঠে। তারপরও কখনো কখনো দেয়া হয় শুধু শুকনা ভাত। এসব কথা চিন্তা করেই তাদের জন্য এ আয়োজনটি করা হয়েছে। খাওয়া শেষে ১ হাজার পিস গরিব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এ অনুষ্ঠানে মশ্বিমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জি.এম নাসির উদ্দিন, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাস্টার আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান কবীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ, ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সুমন, বিএনপি নেতা মিজানুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

