৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে কোরবানির মাংস কাটার সময় একজনের মৃত্যু

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে কোরবানির মাংস কাটার সময় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, শনিবার (৭ জুন) বেলা ১ টার সময়। মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাদনীমুখা গ্রামের গোলাপ শেখের ছেলে আব্দুল হাই শেখ(৪২)।মৃত ব্যক্তির চাচাতো ভাই খায়রুল ইসলাম মিলন জানান, ঈদুল আযহার নামাজ আদায় করে কোরবানি দিয়ে কোরবানির মাংস কোপানোর সময় তার বুক ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। সাথে সাথে গ্রাম্য ডাক্তার দেখানোর পর শ্যামনগর হাসপাতে নিয়ে গেলে তারা সাতক্ষীরাতে রেফাড করে দেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সখিপুরে হার্ট অ্যাটাক করে মারা যান।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়