সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে আধিপত্য বিস্তার এবং বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত অনেক বাড়ি ভাঙচুর লুটপাট এবং ১৫০০ পরিবার গ্রাম ছাড়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছে বিএনপির এক অংশ। বুধবার সকাল ১১টার সময় পাইকপাড়া রোডে বিএনপি নির্বাচনী অফিসে বিএনপির ফিরোজ গ্রুপ কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্যে বিএনপির থানা কমিটির যুগ্ন আহবায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ছিল না এ সংঘর্ষ ছিল বিএনপি আওয়ামী লীগ। আওয়ামী লীগের সন্ত্রাসী নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে জামাল ইউনিয়ন আধিপত্য বিস্তার করা এর মূল কারণ। সাংবাদিক সম্মেলনে মিটু আরো অভিযোগ করেন জামাল ইউনিয়নের হত্যাকান্ড কে কেন্দ্র করে বিএনপি’র ১৫০০ নেতাকর্মীর পরিবার এলাকা ছাড়া। প্রায় ২০০ ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইলিয়াছ রহমান মিঠু বলেন নিহত মহাব্বত আলী ও ইউনুস আলী এরা বিএনপি পরিবার নয় এরা জামাত করে। তাছাড়া তিনি অভিযোগ করেন বিএনপির থানা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ডাক্তার নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলা প্রত্যাহার না করলে বৃহত্তম কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, জাবেদ আলী ,জিন্নাত আলী প্রমূখ।
