চৌগাছায় ৭ বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে। বুধবার (১১ জুন) এ ঘটনায় অভিযুক্ত মিজানুরকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। এদিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল শিশুটি। বেলা তিনটার দিকে প্রতিবেশী মিজানুর রহমান জোর করে শিশুটিকে ধরে তার বাড়ি নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী শিশুর ফুফু জানান, বিকাল ৪ টার দিকে শিশুটি বাড়ির উঠানে দাঁড়িয়ে কান্না-কাটি করছিল। আমরা তাকে ঘরে আসতে বললে সে আসতে পারছিলো না। এরপর কিছু জিজ্ঞাসা করার আগেই তার পায়ে রক্ত দেখে ঘরে নিয়ে যায়। শিশুটির মা ও ফুফু জানান জঘন্য এ ঘটনার নিশ্চিত হয়ে তৎক্ষনাৎ তাকে স্থানীয়দের সহযোগীতায় চৌগাছাসরকারি হাসপাতালে নিয়ে যায়। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন ধর্ষনের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ইওসিতে পাঠানো হয়। প্রচন্ড রক্ত ক্ষরণ হওয়ায় সেখান থেকে তাকে যশোর ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রেফার্ড করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়