কালিগঞ্জের রাস্তা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এর সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী সাতক্ষীরার কালিগঞ্জ সহ বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহ জেলার বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার ১২ জুন বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ সদরের রাস্তার কাজ শুরু করার প্রাথমিক পর্যায়ে পরিদর্শন ও মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আকবর হোসেন, জেলা প্রশাসন মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি , উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডপ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী এনসিপির আহ্বায়ক কমিটি সদস্য ডাক্তার মনিরুজ্জামান প্রমুখ। কালিগঞ্জে পৌঁছালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেরী কালিগঞ্জে পৌঁছালে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি কালিগঞ্জের সদরের রাস্তা পরিদর্শন করেন। কালিগঞ্জ থানা রোড থেকে কাকশিয়ালি ব্রিজের তলা দিয়ে মদিনার দরগা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে। রাস্তা পরিদর্শন শেষে তিনি শ্যামনগর উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় সরকার বিভাগের সচিব তিনি গত ১২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন এলাকা পরিদর্শনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়