নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার খামারপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি চাচাতো ভাইয়ের কামড়ে রক্তাক্ত আহত হয়েছেন। আহতের নাম রফিকুল (৪০), পিতা খলিলুর রহমান, গ্রাম খামারপাড়া, লক্ষণপুর ইউনিয়ন, থানা শার্শা, জেলা যশোর। বুধবার (১২ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে রফিকুলের সঙ্গে তার চাচাতো ভাই জুয়েল (৩৫), পিতা ইব্রাহিম, একই গ্রামের, কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল রফিকুলের উপরের ঠোঁটে কামড় দেন, এতে রফিকুল গুরুতরভাবে জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতের পরিবার দাবি করেছে, তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
