মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে পড়েছেন ছাত্রদলের এক কর্মী। এঘটনায় প্রতিকারের আশায় কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, উপজেলার হাসানপুর ইউনিয়নের আওয়ালগাতী গ্রামের মৃত মোছান্দী মোড়লের ছেলে তবিবর রহমান একই এলাকার ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মুন্না সম্প্রতি পুলিশের চাকুরীর জন্য যশোর পুলিশ লাইন্স এ দাড়াই। তবিবর রহমান বিষয়টি জানতে পেরে তার ফেসবুকে একটি পোস্ট করে। পোস্ট করার পর ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ আল মামুন মুন্না তার ফেসবুকে তবিবর রহমান এবং তার স্ত্রী মোছাঃ হাসিনা খাতুন (৪০), ছেলে মোঃ ইমন হোসেন (২১) ও মেয়ে পিয়া খাতুন (১৬) দের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্য এবং আজেবাজে অশ্লীল কথা বার্তা লিখে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে। যার পরিপ্রেক্ষিতে তবিবর এবং তার স্ত্রী, ছেলে ও মেয়ের মান-সম্মানের ক্ষতি হয়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

