২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের মাছ চুরিতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে মারপিট থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাইখালী বাওড়ের মাছ চুরি করার সময় বঁাধা দেয়ায় আজিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। তিনি বালিয়াঘাটা গ্রামের মৃত মহাসিন আলী বিশ্বাসের ছেলে। আসামিরা হলো, ভগলপুর গ্রামের আমজেদ আলীর দুই ছেলে আব্দুর রাজ্জাক (৪০), সেকেন্দার আলী (৩৬), মৃত আবু বক্কারের ছেলে আসাদ আলী (৩৫) এবং কুঠিলাউখালী গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে আসাদুজ্জামান (৫২)। আজিজুলের ভাই নজরুল ইসলাম দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, চার গ্রামের মানুষ সমিতি তৈরী করে লাউখালী বাওড় লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। আজিজুল ওই সমিতির সদস্য। ১৫ বছর ধরে তিনি সমবায়ের ভিত্তিতে মাছ চাষ করে আসছেন। আসামিরা বিভিন্ন সময় মাছ চুরি করে থাকে। তার ভাই প্রতিবাদ করলে তাকে জানানো হয় সমিতিতে থাকতে হলে ২ লাখ টাকা দিতে হবে। তার ভাই সকলের সমান টাকা দিতে চাইলে আসামিরা রাজি হয় না। গত ১১ জুন দিবাগত রাত ২ দুইটার দিকে আসামিরা মাছ চুরি করছিল। তার ভাই পাহারা দিতে গিয়ে তা দেখে বঁাধা দেয়। সেসময় তাকে মারপিটে জখম করে। সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এবং থানায় মামলা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়