মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় গ্রাহকের বীমার লাখ লাখ টাকা আত্মসাত করায় বীমা কর্মীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বেলা ১১ টায় বেতবুনিয়া ও পতন আবাসন প্রকল্পের বাসিন্দারা এ কর্মসূচী পালন করে। উপজেলার সোলাদানা ইউনিয়নের সন্ধ্যানী লাইফ ইনসুরেন্সের স্থানীয় বীমা কর্মী আমিনুল ইসলাম। তিনি শতাধিক ব্যক্তির কাছ থেকে মেয়াদ শেষে জমাকৃত টাকার দ্বি-গুণ টাকা ফেরৎ দিবেন ও চারটি বোনাস দেবেন। এ লোভ দেখিয়ে ৩০ হাজার,৫০ হাজার টাকায় ১০ বছর,১৬ বছর মেয়াদে বীমার অংকের গ্রাহক তৈরি করেন। ২০০৮ সাল থেকে এ কাজ শুরু করে। গ্রাহকরা প্রতি বছর যথারীতি বীমার কিস্তি দিয়ে আসছেন।ইতোমধ্যে অনেকের মেয়াদ শেষ হওয়ায় টাকা জন্য বললে বীমা কর্মী তালবাহানা করে আজ না কাল করে। একপর্যায়ে গ্রাহকরা কর্মীকে নিয়ে তাদের চুকনগর অফিসে যেয়ে খোজ খবর নেয়। এ সময় গ্রাহকরা জানতে পারেন তাদের কিস্তিতে সব টাকা জমা হয়নি। যারা ১২ টা কিস্তি দিয়েছে তাদের জমা হয়েছে ৫ টি, এক কথায় অর্ধেক কিস্তিও জমা হয়নি। এসময় তারা টাকা জমা না হওয়ার বিষয় জানতে চাইলে অফিসের দায়িত্বরত লোকেরা অফিস থেকে তাদের বের করে দেন। এদিকে মাঠ কর্মী আমিনুলের কাছে টাকা চাইলে ব্নানা ভাবে হুমকি ধামকি দেয়ায় এর প্রতিবাদ ও টাকা আায়ের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

