২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বিএনএ নির্বাচন প্রহসন মূলক, তদন্ত দাবি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা কমিটির অনুষ্ঠিতব্য নির্বাচনকে প্রহসনমূলক আখ্যা দিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিনিয়র স্টাফ নার্স দিলয়ারা খাতুন। শনিবার (১৪ জুন) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি ভোটে অনিয়ম, কারচুপি এবং জালিয়াতির অভিযোগ তুলে ভোট বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানান। লিখিত অভিযোগে তিনি জানান, ৩ জুন অনুষ্ঠিতব্য অনলাইন ভোটে সার্ভার ত্রুটির কারণে অধিকাংশ ভোটার ভোট দিতে পারেননি। পরে বিকেলে হাসপাতালের নিচতলায় ‘চোখের বহির্বিভাগে’ অবৈধভাবে তিনটি কম্পিউটারের মাধ্যমে ভোট গ্রহণ হয় বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, ভোট গ্রহণে নিয়োজিত একটি চক্র ভোটারদের ওটিপি নম্বর নিয়ে নিজেরাই ভোট দিয়েছে। চক্রের মূল হোতা হিসেবে সাহিদা খাতুন, মোফাজ্জেল ও সেলিনা খাতুনের নাম উল্লেখ করেন। দিলয়ারা খাতুন বলেন, ৪৮৬ ভোটারের মধ্যে কাগজে ২৮৬ জনের ভোটগ্রহণ দেখানো হলেও বাস্তবে ১০০-১৫০ জনের বেশি ভোট দিতে পারেননি। তিনি এ নির্বাচনকে ফ্যাসিস্ট সরকারের ‘নীল নকশার অংশ’ দাবি করে বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়