২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লটারির প্রলোভনে প্রবাসীর সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের লটারিতে ৮০ লাখ টাকা পাইয়ে দেয়ার প্রলোভনে সৌদি প্রবাসী সুজন ইসলামের কাছ থেকে বিকাশে প্রায় সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় প্রবাসীর শ্বশুর যশোর সদর উপজেলার কনেজপুর গ্রামের বিল্লাল হোসেন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার জামাতা সুজন ইসলামকে ফেসবুকের মাধ্যমে প্রতারকরা লটারির প্রথম পুরস্কার দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার ভ্যাট চায়। এতে রাজি হয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে বিকাশে মোট ৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা পাঠানো হয়।
পরবর্তীতে আরও টাকা চাইলে তাদের সন্দেহ হয় এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানায় অভিযোগ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়