প্রতিদিনের ডেস্ক॥
বিশ্বজুড়ে কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
বিশ্বজুড়ে কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যদিও প্রযুক্তির কারণে চাকরির পরিবর্তন ইতিহাসের সঙ্গে সংগতিপূর্ণ, তবে এবার পরিবর্তনের গতি অনেক বেশি হবে এবং শিগগিরই বাজারটি দখলে নেবে হিউম্যানয়েড রোবট। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ওপেনএইয়ের প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যান। দ্য সার্কিট উইথ এমিলি চ্যাংয়ের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘হিউম্যানয়েড রোবটের বিকাশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যদিও বিশ্ব এখনো হিউম্যানয়েড রোবটের যুগে প্রবেশ করেনি। কিন্তু এটা খুব দূরে নয়। যখন এ রোবটগুলো বাস্তবে সামনে আসবে, তখন এরা মানুষের মতো অনেক কাজ করতে পারবে।’ দি ইন্ডিয়ান এক্সপ্রেস

