মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরে পরিবেশ দূষণ রোধে গনসচেতনতা নিম গাছের চারা বিতরণ ও প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার হ্রাস করনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হেলভেটাস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ডরপ ইভলভ প্রকল্পের সিএসওদের নেতৃত্বে গদাইপুর ইউনিয়ন পরিষদের মাঠে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে ডরপ্ ইভলভ প্রকল্পের রুমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হারুনুর রশিদ হিরু,শিক্ষক ময়নউদ্দিন আহমেদ মীর ফারুক আহমেদ,কাজী আবুল বাশার খোকা, অশোক কুমার ঘোষ,ছন্দা সুলতানা,ফাতেমা আক্তার,সিএসও সিবিও সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

