১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শামীম ওসমানের দুই প্লট জব্দ, ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রতিদিনের ডেস্ক॥
দুর্নীতির অভিযোগ চলমান থাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নিজ নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট ক্রোকের আদেশ দিয়েছে আদালত।এছাড়া শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯ ব্যাংক হিসাবের ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।সংবাদমাদ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত বিধিমালা ২০১৯) এর বিধি- ১৮ এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ অনুযায়ী ক্রোক এবং ফ্রিজ করা প্রয়োজন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়