১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘প্রত্যাশার তুলনায় সাড়া পাচ্ছি বেশি’

প্রতিদিনের ডেস্ক॥
ঈদে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। সানী সানোয়ার পরিচালিত থ্রিলার ছবিটি ধীরে ধীরে দর্শক টানছে। অনেকেই প্রশংসা করে ছবিটি নিয়ে পোস্ট করছেন। এদিকে বাঁধন ছবি মুক্তির শুরু থেকে প্রতিদিন ছুটছেন প্রেক্ষাগৃহে। সেখানে দর্শকদের সাড়া দেখছেন, তাদের সঙ্গে কথা বলছেন, ভক্তদের আবদারে ছবি তুলছেন, গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। ছবিটি নারীপ্রধান। সিনেমা হলে যখন পুরুষপ্রধান ছবির দাপট, সেই সময়ে বাঁধনের এই ছবি ভালোই টক্কর দিচ্ছে সিনেপ্লেক্সগুলোতে। এ বিষয়ে বলেন, আমাদের দেশে নারীপ্রধান সিনেমা হয় না বললেই চলে। আর হলেও ঈদে মুক্তি দেবে, এই সাহস করার তো প্রশ্নই ওঠে না। আমাদের এটা তো পুরুষপ্রধান ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আমাদের গণমানুষ যারা আছেন, বেশির ভাগই ভায়োলেন্স সিনেমা পছন্দ করেন। যেসব সিনেমায় নারীদের হেয় করে দেখানো হয়, সেসব সিনেমা গ্রহণযোগ্যতা একটু বেশি পায়। এটা আমাদের সমাজব্যবস্থার একটা প্রতিফলন। সেখান থেকে নারীপ্রধান একটা সিনেমা, যেখানে ওই অর্থে নায়ক নেই, আইটেম গান নেই, এমন কোনো অ্যাকশন নেই…যা আছে সেটা বাস্তবসম্মত। সবমিলিয়ে এমন সিনেমা থেকে খুব বেশি প্রত্যাশা করিনি। প্রত্যাশার তুলনায় সাড়া পাচ্ছি বেশি। প্রায় প্রতিদিনই হলে হলে ঘুরেছেন বাঁধন এ প্রসঙ্গে তিনি বলেন, হলে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের দর্শক সব ধরনের সিনেমার জন্য এখন তৈরি। সিনেপ্লেক্সে ছয়টি ছবি মুক্তি পেয়েছে ঈদে। সব সিনেমা কিন্তু আলাদা আলাদা। এই যে দর্শকের বাংলা সিনেমার প্রতি একটা ভালোবাসা, এটা কিন্তু অনেক ইতিবাচক দিক। এখন মূল দায়িত্ব পরিচালক ও প্রযোজকদের। তারা এখন বিভিন্ন ধরনের গল্প নিয়ে এগিয়ে আসবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়