৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলায় টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে টিলা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন আওয়াল হোসেনের স্ত্রী সেতু (৩৫) এবং মেয়ে আনিসা (৮ মাস)। স্বজনরা জানান, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। পরে সজনরা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের আক্তার ওমর ফারুক জানান দুজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদেরকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়