রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকায় জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চার জন জুয়াড়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আটকদের কাছ থেকে ১১৬ খানা তাস ও ১৭ হাজার ২০০ টাকা নগদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেনÑউপজেলার বেলটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিপন হোসেন, মাইটকুমড়া এলাকার হাবিবুর শেখের ছেলে শাহিন শেখ, মৃত আবুল হোসেন মোল্লার ছেলে সবুজ মোল্লা এবং চাচই-ধানাইড় এলাকার কোবির শেখের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।সমাজবিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে লোহাগড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

