১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

১৪৮ বছরে প্রথম, ৫ সেঞ্চুরি করেও হার ভারতের

প্রতিদিনের ডেস্ক॥
লিডসের হেডিংলিতে প্রথম টেস্টে এক ঐতিহাসিক ম্যাচে ভারতের ৩৭১ রানের লক্ষ্য অনায়াসেই টপকে গিয়ে ৫ উইকেটে জয় তুলে নিল ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বেন স্টোকসের দল। ভারতের ব্যাটিং দুর্দান্ত হলেও, ম্যাচ জিততে পারেনি তারা। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (১০১), শুভমান গিল (১৪৭), ও ঋষভ পন্ত (১৩৪) সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসেও রানে ফেরেন কেএল রাহুল (১৩৭) ও ঋষভ পন্ত (১১৮)। অর্থাৎ, ভারতের ব্যাটাররা মোট ৫টি সেঞ্চুরি করেও হারের মুখ দেখল—টেস্ট ইতিহাসে যা বিরলতম ঘটনা। টেস্ট ইতিহাসে এর আগে কেবল একবার—১৯২৮ সালে মেলবোর্নে, একটি দল (অস্ট্রেলিয়া) ৪টি সেঞ্চুরি করেও হেরেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত। ইংল্যান্ডের রেকর্ড রান তাড়া: শেষ দিনে ৩৫০ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের। দারুণ ব্যাটিং করেন বেন ডাকেট (১৪৯), জ্যাক ক্রলি (৬৫), জো রুট ও জেমি স্মিথ। মাত্র ৮২ ওভারেই ৩৭৩ রান তুলে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। শুধু একবার, ১৯৪৮ সালে, অস্ট্রেলিয়া হেডিংলিতেই ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান তাড়া করে জিতেছিল—টেস্টের শেষ দিনে রান তাড়ার ইতিহাসে সেটিই সর্বোচ্চ। এবার ইংল্যান্ডের জয় দ্বিতীয় সর্বোচ্চ।
ভারতের দুই ইনিংসে মোট রান দাঁড়ায় ৮৩৫—যা কোনো পরাজিত দলের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। দুই দলের সম্মিলিত ১৬৭৩ রান, যা ভারত-ইংল্যান্ড টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। পূর্ববর্তী রেকর্ড ছিল ১৯৯০ সালে ম্যানচেস্টারে, যেখানে দুই দল মিলে করেছিল ১৬১৪ রান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়