বার্সা ছেড়ে মোনাকোতে যাচ্ছেন মেসির উত্তরসূরি

প্রতিদিনের ডেস্ক॥
বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতি আগামী মৌসুমে ধারে খেলতে যাচ্ছেন ফরাসি ক্লাব মোনাকোর হয়ে। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, বার্সেলোনা ও মোনাকোর মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।
এর আগে ইএসপিএনের একটি রিপোর্টে জানানো হয়েছিল, আনসু ফাতি ও মোনাকোর মধ্যে প্রাথমিক আলোচনা চলছে। অবশেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা বুধবার সাংবাদিকদের বলেন, ‘আনসু ফাতিকে নিয়ে ভালো খবর আসতে পারে এই সপ্তাহেই। সবকিছু ঠিকঠাক থাকলে সে মোনাকোতে যোগ দেবে।’
এক সময় লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে বিবেচিত হওয়া ২২ বছর বয়সী ফাতি নিজেও মোনাকোতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে গত মৌসুমে বার্সার হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র ১১ বার। এর আগের মৌসুমে ধারে খেলেছেন ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে, যেখানে ২৭ ম্যাচে করেছেন মাত্র চার গোল।
২০১৯ সালে বার্সার মূল দলে অভিষেক হলেও চোটে জর্জরিত এই স্প্যানিশ ফরোয়ার্ড এখনও পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৮৬টি ম্যাচ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়