৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মা ও বোনকে মারপিট করায় ছেলে-বৌমার বিরুদ্ধে অভিযোগ

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় ঔষধ কেনার জন্য একটি ছবেদা গাছ বিক্রি করার অপরাধে এক বৃদ্ধা মা ও বোনকে মারপিট করে জখম করা হয়েছে। এঘটনায় বৃদ্ধা মা ভানু বিবি (৬৫) বাদী হয়ে ছেলে ও ছেলে বৌয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। বৃস্পতিবার সকাল ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কাসিমনগর গ্রামে। অভিযোগে জানা যায়, উপজেলার কাসিম নগর গ্রামের আমজেদ শেখের স্ত্রী ভাবু বিবি খুবই অসুস্থ। এক সংসারে থাকেন মা ও মেয়ে মাসুমা বেগম। ঔষধ কেনার টাকার জন্য ভানু বিবি তার উঠানের একটি ছবেদা গাছ বিক্রি করে। এ অপরাধে তার ছেলে কান্টু ও স্ত্রী হালিকা তাকে গালিগালাজ পুর্বক কাঠ দিয়ে তৈরী ফিড়ে দিয়ে বাড়ি মেরে আহত করে। এসময় মেয়ে মাসুমা ঠেকাতে গেলে মা ও বোন লাঠিপিটা করে কান্টু শেখ। এ ঘটনায় ভানু বিবি থানায় এসে ওসিকে পেয়ে প্রতিকার চেয়ে কান্নাকাটি করে। একই সাথে থানায় ছেলে ও বৌমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে। এসময় চিকিৎসার জন্য অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এব্যাপারে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।একই সাথে বৃদ্ধাকে চিকিৎসার জন্য কিছু টাকা প্রদান করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়