নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শনিবার থেকে শুরু হয়েছে তিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। ক্লাইমেট স্মার্ট এগ্রিক্যালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সমসা দুর করতে কৃষি বিভাগ কাজ করছে। কৃষি প্রযুক্তি ব্যবহার কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে পৌঁছে দিতে মেলার আয়োজন করা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ আলী, এনসিবির প্রতিনিধি এনামুল কবীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলার আহবায়ক হাসিব রেজওয়ান রহিত। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবীর। আলোচনা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ১০টি স্টল বসানো হয়।

