৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছক্কা মারার পর মাঠেই ক্রিকেটারের মৃত্যু

প্রতিদিনের ডেস্ক
ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হরজিত সিং। ছক্কা মারার পরই মৃত্যু হয় পাঞ্জাবের ফিরোজপুরের এই তরুণ ক্রিকেটারের। ফিরোজপুরের ডিএভি স্কুলের মাঠে খেলা হচ্ছিল। সেই ম্যাচে ব্যাট করার সময় ছক্কা মারেন হরজিত। এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে আসেন। পরের বল খেলার জন্য তৈরিও হচ্ছিলেন। সেই সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাটিতে পড়ে যান। মাঠে থাকা বাকি ক্রিকেটারেরা সঙ্গে সঙ্গে তার কাছে যায়। তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। ২০২৪ সালে এমন ভাবেই মারা গিয়েছিলেন মুম্বইয়ের এক ক্রিকেটার। ৪২ বছর বয়স হয়েছিল তার। ক্রিকেট খেলতে খেলতেই মারা গিয়েছিলেন রাম গণেশ তেওয়ার নামের ওই ক্রিকেটার। তাকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়