আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ নারী বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাই বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৩জুলাই) দুপুর ২ টায় বাঘাডাংগা ও কুমিল্লাপাড়া সীমান্তে মেইন পিলারের নিকট কম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে, দুইজন নারী ও ১ জন পুরুষ রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। জানযায়,তারা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে বিএসএফ তাদেরকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশী নাগরিকদের নাম ঠিকানা যাচাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের পর বিজিবি তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
