সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালীগঞ্জে কিশোর নাতির হাত ধরে সুন্দরী নানীর নিরুদ্দেশ হওয়ার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। উপজেলার বাবরা গ্রামের ৩ সন্তানের জননী সুন্দরী তাসলিমা খাতুন (৪০) তার নাতি ছেলে একই গ্রামের মেহেদী হাসান(১৫) কে নিয়ে নিরুদ্দেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ ই জুলাই গভীর রাতে তারা দুজন দুজনের হাত ধরে বাড়ি থেকে অজানা উদ্দেশ্যে বের হয়ে গেছে। তাসলিমা খাতুনের স্বামী আব্দুল মান্নান সাংবাদিকদের নিকট ঘটনার বর্ণনায় জানান নাতি তার বাড়িতে অবাধে যাওয়া আসা ছিল। কখনোই কল্পনা করেনি যে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক হতে পারে। কিন্তু বাড়ির আশপাশের লোকজন সন্দেহ করতো এবং তার কাছে ঘটনাটা কয়েকজন বলেছেন। সে কখনোই বিশ্বাস করত না কিন্তু হঠাৎ নানা আব্দুল মান্নানের চোখে খারাপ কিছু ধরা পড়ে এবং সেদিন সে তার স্ত্রীকে বকাবকি ও মারধর করে । ফলে তার তিন সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ওই রাতে নাতিকে নিয়ে উধাও হয়ে যায়। মান্নান তার স্ত্রীকে ফেরত পেতে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে এবং তার তিন সন্তানের মুখে দিকে তাকিয়ে তার স্ত্রীকে সে ফেরত পেতে চায় । এই ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

