১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাংলাদেশিদের উল্লেখযোগ্যসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে : ভারত

প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্যসংখ্যক ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিয়মিত সাংবাদিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই দাবি করেছেন।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিক্যাল ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে।
গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম দুর্ভোগে পড়তে হয়।
এই বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি। যেমন, ভ্রমণ, চিকিৎসার জরুরি প্রয়োজনে, শিক্ষার্থীদের জন্য ইত্যাদি। আমরা উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান করছি।
তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সঠিক সংখ্যাটি আপনাদের পরে জানাতে হবে। এটা আমাকে জেনে বলতে হবে।গতকাল বুধবার গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটেছে, সেই বিষয়ে করা এক প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কোনও প্রতিক্রিয়া জানাননি জয়সওয়াল। বরং এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন তিনি।
গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘‘আমাদের অঞ্চলে যে কোনও ঘটনার দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’’
সূত্র: এএনআই, বিবিসি বাংলা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়