উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।১৮ জুলাই(শুক্রবার)বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে সবুজ হোসেন (২৭), কালীগঞ্জ উপজেলার বয়রা গ্রামের মৃত হাজারী লাল ঘোষের ছেলে তাপস ঘোষ (৫০) ও একই উপজেলার জাফরপুর গ্রামের মৃত শেখ জয়নাল আবেদীন এর ছেলে শেখ আব্দুল খলিল (৪২)।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

