সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আসন্ন মহাবতার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ঃ০০ টায় কালীগঞ্জ প্রেসক্লাবের হল রুমে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিত কুমার সরকার, মিলন সরকার, অসিত সেন, বরুণ ঘোষ, রবীন্দ্রনাথ বাছাড়, রিপন দত্ত, প্রমিলা বালা মন্ডল, আনন্দ মন্ডল, পরান মন্ডল, তপন রায়, রামপ্রসাদ রায়, হিমাংশু ঘোষ, বিশ্বজিৎ ঘরামী, দেব প্রসাদ ঘোষ, লক্ষণ সাহা, মৃণাল কুমার, প্রশান্ত সাহা প্রমুখ। বাংলাদেশ পূজার জীবন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী উৎসব উদযাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। জন্মাষ্টমী উৎসব উদযাপন সকল করতে সবাই সর্বসম্মতিক্রমে মিলন সরকারকে কমিটির আহবায়ক ও ডাক্তার মিলন কুমার ঘোষ কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠন করা হয। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কৃষ্ণপদ সরকার, অসিত সেন, রণজিৎ সরকার, রিপন দত্ত, রবীন্দ্রনাথ বাছাড়, রণজিৎ সরকার ২, ঠাকুর দাস সরকার।
