উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন উপকূলবর্তী খোলপেটুয়া নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৯জুলাই(শনিবার)সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর-১৭ ব্যাটেলিয়ানের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন উপস্থিতে গোলাম রসুল মোড়ল (৪৫) এক ব্যবসায়ীকে এ জরিমানা করেন। তিনি দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। এসম উপস্থিত ছিলেন বিজিবির মেজার সুসমিত সোবন দাস, সুবিদার আব্দুর লতিফ প্রমূখ।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, বেশ কিছুদিন ধরে গোলাম রসুল মোড়লসহ কয়েকজন বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন-এমন অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করায় তাকে মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিন আরো জানান, বালু মহল ব্যতীত উপজেলার কোথাও অবৈধ উপায়ে বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
