১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে শওকত আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র। রবিবার (২০ জুলাই) আনুমানিক বিকাল ৪ টা ২০ ঘটিকায় চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের সুত্রে জানা যায়, পূর্বে তিনি গদখালী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। কয়েক বছর আগে এক্সিডেন্ট করে পঙ্গু হয়ে হুইলচেয়ারে চলাফেরা করতেন। বেনাপোল রেল পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মোঃ আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়