২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

প্রতিদিনের ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এস এম আব্দুল হক (৭০) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টা ২২মিনিটে ঢামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুপুরে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আব্দুল হক নামের ওই কয়েদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি কী মামলায় বন্দি ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়