প্রতিদিনের ডেস্ক
ছোটবেলা থেকেই আগুনকে ভয় পান পরীমনি। গত সোমবার উত্তরাতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সেই ট্রমা আবার অনুভব করেন তিনি। আর এতে খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয় তার। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পরী বলেন, আগুনে একটা ট্রমা আমার ছোটবেলা থেকেই আছে। দুর্ঘটনায় ছোটদের পোড়া ছবি দেখে খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়। এমনকি রাতে হাসপাতালে ভর্তি হতে হয়।

