১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

১৪ দিন পর অসম প্রেমে নিরুদ্দেশ নানী-নাতি কুষ্টিয়া থেকে উদ্ধার

সোহেল আহমেদ, কালিগঞ্জ
অবশেষে অসম প্রেমে কিশোর নাতির হাত ধরে সুন্দরী নানী নিরুদ্দেশ হওয়ার ১৪ দিন পর কুষ্টিয়া থেকে উদ্ধার । স্ত্রীর জন্য পাগল প্রায় হতভাগা নানা আব্দুল মান্নান এখন স্বস্তিতে । সন্তানদের বুক ভরা আর্তনাদের জন্য ফিরে পেতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন আত্মীয়-স্বজনসহ শহরের আবাসিক হোটেলে পর্যন্ত খুঁজে বেড়াত কিন্তু কোথাও তাদের সন্ধান পায় না। শুক্রবার সকাল দশটার সময় আব্দুল মান্নানকে টেলিফোন করে জানানো হয় তার স্ত্রী তাসলিমা খাতুন এবং নাতি মেহেদী হাসান কুষ্টিয়া সদর থানায় আটক আছে । পরবর্তীতে কালিগঞ্জ থানার মাধ্যমে আব্দুল মান্নান এর কাছে তাদের হস্তান্তর করা হয়। উল্লেখ্য উপজেলার বাবরা গ্রামের ৩ সন্তানের জননী সুন্দরী তাসলিমা খাতুন (৪০) তার নাতি ছেলে একই গ্রামের মেহেদী হাসান(১৫) কে নিয়ে নিরুদ্দেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ ই জুলাই গভীর রাতে তারা দুজন দুজনের হাত ধরে বাড়ি থেকে অজানা উদ্দেশ্যে বের হয়ে গেছে। তাসলিমা খাতুনের স্বামী আব্দুল মান্নান সাংবাদিকদের নিকট ঘটনার বর্ণনায় জানান নাতি তার বাড়িতে অবাধে যাওয়া আসা ছিল। কখনোই কল্পনা করেনি যে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক হতে পারে। কিন্তু বাড়ির আশপাশের লোকজন সন্দেহ করতো এবং তার কাছে ঘটনাটা কয়েকজন বলেছেন। সে কখনোই বিশ্বাস করত না কিন্তু হঠাৎ নানা আব্দুল মান্নানের চোখে খারাপ কিছু ধরা পড়ে এবং সেদিন সে তার স্ত্রীকে বকাবকি ও মারধর করে ফলে তার তিন সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ওই রাতে নাতিকে নিয়ে উধাও হয়ে যায়। এই ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি সহ দেশ-বিদেশের সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা ও টেলিভিশনে ব্যাপক ভাইরাল হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়