১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান। বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের কর্মসুচির অংশ হিসেবে এ অনুষ্ঠান করা হয়। যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন মাউশির (কলেজ-২ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক নওশের আলী। চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ড, গৌতম কুমার রায়, চৌগাছা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, চৌগাছা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আক্তার, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও শিক্ষার্থীদের মধ্য থেকে অনামিকা তমা প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়