উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
রাজগঞ্জ টু মণিরামপুর মেন সড়কটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার ভারী ভারী যানবহন দ্রুতগতিতে চলাচল করে। কিন্তু রাজগঞ্জ সাব জোনাল অফিসের সামনে সড়কটির বেশির ভাগ অংশ ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই সড়কটি পরিণত হয় ছোটখাটো ডোবায়।এতে রাস্তার বেহাল দশার কারণে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক জায়গাতেই রাস্তা ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে, যা বর্ষাকালে আরও খারাপ অবস্থার সৃষ্টি করে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে যাত্রী এবং চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং চলাচলে অনেক সমস্যা হচ্ছে। কয়েকজন পথচারী বলেন- এই রাস্তায় বর্ষা মৌসুমে চলাচল করা একেবারে অনুপযোগী। বাজার সদয় করতে যাওয়া খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাজারের ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীদের দাবী এই রাস্তাটি দ্রুত সংস্কার করা।

