৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিলো দুদক

প্রতিদিনের ডেস্ক:
সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া নিজের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।আকতারুল ইসলাম জানান, যেকোনও সময় আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে এসব অভিযোগে মামলা দায়ের করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়