১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও ডুববে পাকিস্তান’

প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। ২-১ ব্যবধানে হারা এই সিরিজে সবচেয়ে ছন্নছাড়া ছিল পাকিস্তানের ব্যাটিং। কঠিন উইকেটে এমন ব্যাটিং অব্যাহত থাকলে এশিয়া কাপেও পাকিস্তান খারাপ করবে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি (পিসিবি) রমিজ রাজা।বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১০ রানে অল আউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া, খুশদিল শাহ ১৭ ও আব্বাস আফ্রিদি ২২ রান করেন।
দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ১৩৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ১২৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৩২ বলে ৫১ রান করেন ফাহিম আশরাফ। দলটির প্রথম ছয় ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হন। তৃতীয় টি-টোয়েন্টিতে অবশ্য ভালো ব্যাটিংয়ে জিতে যায় পাকিস্তান।
দলটির ব্যাটিং ব্যর্থতা টেনে এনে রমিজ রাজা বলেন, এটা তো বাংলাদেশ ছিল, যদি আপনারা ভালো দলের সাথে খেলেন, ধরা যাক এশিয়া কাপে এই ধরনের পিচে, তাহলে আরও মুশকিল হয়ে যাবে। তখন পাকিস্তানের দলের শারীরিক ভাষাও খারাপ হয়ে যায়, তিন-চারটি উইকেট পড়লে একরকম ব্রেক লেগে যায়।
তিনি বলেন, এটাও দেখতে হবে যে কীভাবে একটা নাজুক পরিস্থিতিতে নিজেদের শারীরিক ভাষা বজায় রাখা যায় এবং বুদ্ধি দিয়ে ব্যাটিং করা যায়, বুদ্ধি দিয়ে বোলিং করা যায়। এই হার থেকে শিখতে হবে, এগিয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক কিছু করতে হবে, নিজের টেকনিকের ওপরও কাজ করতে হবে, শুধু বড় হিট মেরে কাজ হবে না। বড় হিট মারার পেছনে অনেক কাজ করতে হবে।
তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে পাকিস্তান তোলে ১৭৮ রান। সেই ম্যাচে বাংলাদেশ অল আউট হয় ১০৪ রানে। ম্যাচটি ৭৪ রানে জিতে পাকিস্তান। তবুও বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের বেদনা ভুলতে পারছেন না রমিজ।
তিনি বলেন, পাকিস্তানকে উৎসাহিত করা খুব সহজ যে, কোনো ব্যাপার না, এমনটা হতেই পারে, দুর্ভাগ্য, তোমরা তো লড়াই করেছো। কিন্তু দিনের শেষে আসল কথা হলো, আপনারা সিরিজ হেরে গেছেন। বাংলাদেশের কাছে সিরিজ হেরেছেন এবং এটা প্রথমবার ঘটল।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়