৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিতে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও এনজিও প্রতিনিধি। সভায় আইন-শৃঙ্খলা, জলাবদ্ধতা, বিভিন্ন সড়কের দুরবস্থা নিয়ে আলোচনা হয় । মাদকসেবি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য অধিদপ্তরের পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত হয় ও জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন ইউনিয়নে সচেতন মূলক সভা করা সিদ্ধান্ত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়