প্রতিদিনের ডেস্ক
এবারের মহালয়াতে ফের ‘মহিষাসুরমর্দিনী’ রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। সম্প্রতি তিনি শুটিংয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তবে এর আগে একাধিকবার অভিনেত্রীকে পর্দায় অসুর বধ করতে দেখা গেলেও এবার যে আরও নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি, সেটা প্রোমোতেই বেশ আন্দাজ করা গেল। স্টার জলসায় বিশেষ অনুষ্ঠান হিসেবে মহালয়ার দিনেই দেখা যাবে ‘মহিষাসুরমর্দিনী’।

