প্রতিদিনের ডেস্ক
লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় পপ তারকা জেনিফার লোপেজের স্কার্ট। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৫শে জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করার সময় এমন ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিব্রত হলেও মুহূর্তেই নিজেকে সামলে নেন লোপেজ। এমনকি নাচও থামাননি তিনি। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন।

