১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুজিবনগরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্য পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু, পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ বিজিবি এবং ১৬১ বি এস এফ এর কম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেন তারা। বেলা তিনটায় সময় ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টর কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্তের কাছে নোম্যান্সল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন যাবৎ বসবাস করছিলেন তারা। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়