৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জারিনের অর্জন

প্রতিদিনের ডেস্ক
২০২৩ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চার চ্যাম্পিয়নের একজন জারিন। এ প্রতিযোগিতার মাধ্যমে মুগ্ধ করেছিলেন বিচারক ও দর্শকদের। তারই ধারাবাহিকতায় নতুন গান ও টিভি শো নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে স্টেজ শোতে ব্যস্ত হওয়ার। এদিকে, সেরাকণ্ঠ প্রতিযোগিতার আগে ২০২১ সালেই হাবিব ওয়াহিদের সঙ্গে কাজের সুযোগ হয় জারিনের। হাবিবের সঙ্গে তার দ্বৈত গান ‘তুমিহীনা মন’ শিরোনামের গানটি বেশ প্রশংসিতও হয়। এর পরপরই ‘তুমি আসবে ভেবে’ শিরোনামে আরও একটি গান আসে, যার সুর-সংগীত হাবিব ওয়াহিদের করা। শুধু তাই নয়, এরপর পরই প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খান এবং পূজা চেরি অভিনীত অনুদানের বাংলা সিনেমা ‘গলুই’তে প্লে-ব্যাক করেন জারিন। সিনেমাটির পরিচালনায় ছিলেন এস এ হক অলীক। গানগুলোর সুর-সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। জারিন বলেন, হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। অনেক কিছু শিখতে পেরেছি তার কাছ থেকে। এ গানগুলো আমার জীবনের সম্পদ হয়ে থাকবে সব সময়। আর চ্যানেল আই সেরাকণ্ঠ প্ল্যাটফরমও আমার জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছে। আমি চাই, অনেক সুন্দর সুন্দর গান শ্রোতাদের উপহার দিতে। এদিকে, সম্প্রতি গায়িকা হিসেবে একাত্তর মিডিয়া ভিশনের আয়োজনে ‘মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন জারিন। তিনি বলেন, এ অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আরও ভালো ভালো গান উপহার দেয়ার আগ্রহটাও বাড়লো। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়