মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ওই ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, রুবিয়া খাতুন প্রমুখসহ অনেকে। দুযোগ পূর্ণ আবহয়ার মধ্যে এ সময় সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।
