টিএসএমসির প্রযুক্তিগত তথ্য চুরির অভিযোগে সাবেক কর্মী গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক
কোম্পানির অভ্যন্তরীণ প্রযুক্তিগত গোপন তথ্য চুরির অভিযোগে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের (টিএসএমসি) দুই সাবেক কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।কোম্পানির অভ্যন্তরীণ প্রযুক্তিগত গোপন তথ্য চুরির অভিযোগে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের (টিএসএমসি) দুই সাবেক কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে এ তথ্য জানিয়েছে তাইওয়ানের সরকারি আইনজীবীরা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।টিএসএমসির তথ্যানুযায়ী, নিয়মিত অভ্যন্তরীণ পর্যবেক্ষণের সময় কয়েকজন কর্মীর বিরুদ্ধে গোপন বাণিজ্যিক তথ্য ফাঁসের সম্ভাব্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি তদন্তের অংশ হিসেবে তাইওয়ানে জাপানি সেমিকন্ডাক্টর যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রনের কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছে।
তবে ইলেকট্রনের কার্যালয়ে তল্লাশির কারণ ব্যাখ্যা করেননি সরকারি আইনজীবীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়