৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারোবাজার আউলিয়া মসজিদের পিছনে টেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে কালিগঞ্জ মধুগঞ্জ বাজার ঢাকালিয়া পাড়ার মহসিন আলী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বারোবাজার শশুর বাড়ি বেড়াতে গিয়েছিল মহসিন। শুক্রবার বেলা এগারোটার সময় আউলিয়া মসজিদের পাশে ট্রেনে কাটা পড়ে মহসিন এর মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে । এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচাজের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জি আর পি থানার অধীনে পুলিশ কেস। তারা লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গিয়েছে। জিআরপি পুলিশের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়