আনিছুর রহমান, বেনাপোল
শনিবার (৯ আগস্ট) বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৮ আগস্ট-২০২৫) বিকেলে বেনাপোল রহমান চেম্বারের সানরুফ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত। সভায় বক্তারা বলেন, এই কর্মী সমাবেশ হবে বেনাপোলে বিএনপির সুসংগঠিত শক্তির জানান। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহাম্মেদ, ইদ্রিস মালেক, আতিকুজ্জামান সনি, নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আহাদ। এছাড়াও বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইছাহক আলী, ৭নং ওয়ার্ড সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও ৮নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুস সবুর। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক, মো. আমিরুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো. শাহাবুদ্দিন আহামেদ ও প্রচার সম্পাদক মো. আব্দুল মুননাফ, বড়আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী সহ পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব মো. রায়হানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন। সভায় কর্মী সমাবেশ সফল করতে ৯টি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা, ওয়ার্ডভিত্তিক জনসংযোগ, মিছিল-মিটিংসহ বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

