সিঙ্গাপুরে মাস্টারক্লাসে আমন্ত্রিত পূজা

প্রতিদিনের ডেস্ক
ড্যান্স থিয়েটার বিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য ‘সিঙ্গাপুর র‌্যাফেলস মিউজিক কলেজ’-এ ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর ও সাংস্কৃতিক উদ্যোক্তা পূজা সেনগুপ্ত। আগামী ১২-১৩ই আগস্ট সিঙ্গাপুর র‌্যাফেলস মিউজিক কলেজে এই মাস্টারক্লাসটি পরিচালনা করবেন তিনি। ড্যান্স থিয়েটার নির্মাণে তার নিজস্ব নির্মাণ কৌশলের তত্ত্বীয় ও ব্যবহারিক প্রয়োগ বিষয়ক এই মাস্টারক্লাসে অংশ নেবেন কলেজের নৃত্য বিভাগের স্নাতকোত্তর ক্লাসের শিক্ষার্থীরা। পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। উল্লেখ্য, ২০১১ সালে পূজা পিএইচডি করার জন্য জার্মান সরকারের একটা বৃত্তি পান। তখন নিজের এক স্যারের কথা শুনে জার্মানি না গিয়ে ভারত সরকারের আইসিসিআর বৃত্তির আবেদন করেন পূজা। বৃত্তিটা পেয়েও যান। এরপর ভারতে গিয়ে নাচ নিয়ে পড়াশোনা করেন পূজা। সেখান থেকেই তার পেশাদার নাচের ভ্রমণ শুরু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়