চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৯ আগস্ট সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দরগাহপুর মাদ্রাসায় এই ক্যাম্প উদ্বোধন করা হয়। জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এ ক্যাম্পের উদ্বোধন করেন। জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ও যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় এই ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাও. গিয়াস উদ্দিন, প্রেসক্লা চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। প্রথম দিনে চৌগাছা ফুলসারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১ হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন স্বাস্থ্য সেবা গ্রহন করেনে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়